স্ত্রী’/কে কেন অ’/স্বীকার করলেন গোলাম মাওলা রানি… More

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা আফরোজ- এমন খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে নতুন আলোচনা তৈরি হয়েছে। সংবাদটি প্রকাশের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কালবেলা অনলাইনের ফটোকার্ড শেয়ার করে গোলাম মাওলা রনি লিখেছেন, ‘এই মহিলা আমার স্ত্রী নন।’

ফারজানা আফরোজ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান। তবে তাকে নিজের স্ত্রী হিসেবে অস্বীকার করে গোলাম মাওলা রনি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘এই মহিলা আমার স্ত্রী নন। সাতকানিয়া জামায়াত নেতা জনাব হারুনের সাবেক স্ত্রী। চট্টগ্রামের বিতর্কিত আওয়ামী লীগ নেতা ঘি বাবুলের ঘনিষ্ট বান্ধবী এবং আমেরিকা প্রবাসী ইলিয়াসের আপনজন।’

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় কালবেলা অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা আফরোজ এনসিপিতে যোগ দিচ্ছেন। দলটির নারী উইং ‘জাতীয় নারী শক্তি’র কেন্দ্রীয় পদে দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি।

Author: Banglar Somoy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *