৩৫ বছর পর এমন দৃশ্য!!! আজ সংসদে বসবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট!
একদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যদিকে কর্নেল (অব.) অলি আহমদ।
আজ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য!
দীর্ঘ সাড়ে তিন দশক পর আবারও রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকায় সংসদে হতে যাচ্ছে ভোটাভুটি।
ভোট শুরু হবে আজ দুপুর ২টায়, চলবে বিকেল ৫টা পর্যন্ত।
হিসাবটা অবশ্য বেশ পরিষ্কার।
সংসদে বিএনপির সদস্য ২৪৭ জন। বিপরীতে জামায়াত-নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ।
অর্থাৎ সংখ্যার হিসেবে মির্জা ফখরুলের জয় অনেকটাই নিশ্চিত।
আরও একটি ঐতিহাসিক বিষয়, সর্বশেষ ১৯৯১ সালে রাষ্ট্রপতি পদে বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থী মুখোমুখি হয়েছিল। এরপর এত বছর ধরে একক প্রার্থী থাকায় ভোটের প্রয়োজনই পড়নি।
আজ সেই ইতিহাসেরই যেন পুনরাবৃত্তি।
ভোট শেষ হওয়ার পর জাতীয় সংসদ ভবনেই ফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এরপর গেজেট প্রকাশের পর আগামীকাল বঙ্গভবনে শপথ নেওয়ার কথা রয়েছে।
৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে আবার ভোট, আজকের দিনটি তাই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আলাদা করে মনে রাখার মতো।
আপনার কী মনে হয়, মির্জা ফখরুল কত ভোটে জিতবেন?