আজকে সংসদে বিরাট একটা ফাডাফাডি হইছে৷ সংসদে সালাউদ্দিন আহমেদের বক্তব্যে বিরোধী দল পুরা চেইতা গেছে৷
হাসনাত আবদুল্লাহ সংসদে প্রশ্ন করেছেন, “যে গত ছয় মাসে স্বরাষ্ট্রমন্ত্রী দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পেরেছেন কিনা?
সালাউদ্দিন সাহেব নিজস্ব কোনো উত্তর না দিয়ে বলে উঠলেন এইটা প্রশ্ন নাকি পল্টনের বক্তৃতা!
এরপর এমপি শফিকুল ইসলাম মাসুদ দেশের আইন শৃংখলা পরিস্থিতি ও বিরোধী দলীয় এমপিদের উপর হামলাকারীদের গ্রেপ্তারের প্রসঙ্গে প্রশ্ন করলে সালাউদ্দিন আহমেদ উত্তরে বলে উঠেন “ মাননীয় স্পিকার, এটা শাহাবাগ স্কয়ার নয় “ এরপর শুরু হয় বিরোধী দলের প্রোটেস্ট
বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন,
“মাননীয় স্পিকার, সালাউদ্দিন আহমেদ এর আগেও তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দিয়েছেন, উনি নিজেকে কি মনে করেন? উনি আগেও বলেছেন উনি এখানে মাস্টারী করতে আসছেন, আমরা ওনার ছাত্র হতে আসি নাই, মাস্টারী করতে হলে উনি কোনও প্রতিষ্ঠানে গিয়ে মাস্টারী করুক, যার ভালো লাগে সে গিয়ে তার কাছে পড়বে৷
আমি মনে করি এটা পার্লামেন্টারিয়ান ফ্যাসিজম ।
উনি শাহাবাগ স্কয়ার বলে কি বুঝাতে চান৷ ওনাকে এই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করতে হবে, যদি না করেন তাহলে আমাদের পক্ষে এই সংসদে আর বসে থাকা সম্ভব হবে না । ওনার বক্তব্য স্পান্জ করা হোক৷”
সালাউদ্দিন আহমেদ এর এমন বক্তব্যের পর প্রায় ২ মিনিট সংসদ উত্তপ্ত থাকে৷
আপনার কি মনে হয়? সালাউদ্দিন আহমেদ আসলেই নিজেরে বেশি পন্ডিত মনে করে?
নাকি তিনি যা করেন ঠিকই আছে?