দুই বছরের প্রে/ম আমার সাথে সবকিছু কর/ছে, এখন আমি প্রে…See More

দুই বছরের প্রেম, গ/র্ভ/পা/তের অভিযোগ—শেষে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান!

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রায় দুই বছর সম্পর্ক রাখার পর গ/র্ভ/পা/ত করিয়ে প্রেমিক মালয়েশিয়ায় চলে যাওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

বিয়ের সামাজিক স্বীকৃতি ও ন্যায়বিচারের দাবিতে গত শুক্রবার (২৮ আগস্ট) দুপুর থেকে অভিযুক্ত প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন ভুক্তভোগী এক তরুণী।

অভিযুক্ত যুবক মনিরুল ইসলাম কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের আশা গাজীর ছেলে। আর ভুক্তভোগী তরুণী উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে মনিরুলের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের আশ্বাসে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয় এবং একপর্যায়ে গ/র্ভ/পা/তে/র ঘটনাও ঘটে বলে অভিযোগ করেছেন তরুণী।

এরই মধ্যে মনিরুল ইসলাম মালয়েশিয়ায় চলে যাওয়ায় অসহায় হয়ে পড়েন ওই তরুণী। শেষ পর্যন্ত বিয়ের সামাজিক স্বীকৃতি ও ন্যায়বিচারের দাবিতে তিনি প্রেমিকের বাড়িতে অবস্থান নেন।

ঘটনাটি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখন ভুক্তভোগী তরুণীর দাবি—প্রতিশ্রুতির পরিণতি কী হবে, আর তিনি কি পাবেন ন্যায়বিচার?

Author: Banglar Somoy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *