না’/রীর গো’পন ভিডিও ধারণ করতে গিয়ে ধরা, গণপি’টুনি খেলেন স্বেচ্ছাসেবক দল নেতা… more

গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শনিবার (৮ নভেম্বর) রাতে উজিরপুর পৌরসভার চৌরাস্তা টেম্পো স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত বায়েজিদ মিঠু উজিরপুর পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বায়েজিদ মিঠু প্রতিবেশী এক নারীর গোপন ভিডিও ধারণের চেষ্টা করছিলেন। বিষয়টি ওই নারীর নজরে এলে তিনি চিৎকার করেন। পরে স্থানীয়রা বায়েজিদকে আটক করেন। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক নারীর গোপন ভিডিও সংরক্ষিত থাকার তথ্য পাওয়া যায়। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা তাকে গণধোলাই দেন।

খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

উজিরপুর মডেল থানার ওসি রকিবুল ইসলাম জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Author: Banglar Somoy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *