ঢাকার অবস্থা ভ*য়াবহ…See More

ঢাকা কি ধ্বংসের দ্বারপ্রান্তে? যানজট, দূষণ, ভূমিকম্পের ঝুঁকিতে উদ্বেগ বাড়ছেই

রাজধানী ঢাকা আজ একাধিক সংকটের মুখোমুখি। ভয়াবহ যানজট, বায়ুদূষণ, অপরিকল্পিত নগরায়ণ, দুর্বল অবকাঠামো এবং ভূমিকম্পের উচ্চঝুঁকি—সব মিলিয়ে নগরবাসীর নিরাপত্তা ও জীবনযাত্রা নিয়ে বাড়ছে উদ্বেগ।
ভূমিকম্পের উচ্চঝুঁকিতে ঢাকা

বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের ঝুঁকির দিক থেকে ঢাকা বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ মেগাসিটি। ৬ থেকে ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলে অপরিকল্পিত ও দুর্বল ভবনের কারণে বড় ধরনের প্রাণহানি এবং ব্যাপক অর্থনৈতিক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

দীর্ঘদিন ধরেই বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় রয়েছে ঢাকা। অনিয়ন্ত্রিত নির্মাণকাজ, ইটভাটার ধোঁয়া, শিল্পকারখানা এবং যানবাহনের কালো ধোঁয়া বায়ুদূষণ বাড়িয়ে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে।
. অপরিকল্পিত নগরায়ণ ও অগ্নিঝুঁকি

ঘনবসতিপূর্ণ এলাকায় ঝুঁকিপূর্ণ রাসায়নিক গুদাম ও কারখানার উপস্থিতি বড় ধরনের অগ্নিকাণ্ডের আশঙ্কা বাড়িয়েছে। অতীতে ঘটে যাওয়া নিমতলী ও চুড়িহাট্টার মতো দুর্ঘটনা এখনো সতর্কবার্তা হয়ে রয়েছে।

Author: Banglar Somoy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *