পরামর্শ নিতে গিয়ে জজের সঙ্গে প্রেম, তারপর বিয়ে, জজ হলেন চৈতি নিজেও…See More

পরামর্শ নিতে গিয়ে পরিচয়, এরপর প্রথম দেখাতেই মুগ্ধতা, সেখান থেকে বিয়ে। গল্পটা এখানেই শেষ নয়।

যাকে একসময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্বামী উদাস গোস্বামীর কাছে বিজেএসের প্রস্তুতি নিয়ে পরামর্শ নিতে হয়েছিল, সেই চৈতি বিশ্বাসও এবার ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিচারক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

এর আগে ১৬তম বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উদাস গোস্বামী। একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই দম্পতির সফল হয়ে ওঠার গল্পে যুক্ত হয়েছে নতুন এক মাইলফলক।

Author: Banglar Somoy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *